৮ মে ২০১৪ - ১৮:১৮
ইরানি নাগরিক খ্রিষ্টান নারীর ইসলাম ধর্ম গ্রহণ

ইরানি নাগরিক ‘জাহানী’ রাজধানী তেহরানে অবস্থিত হযরত শাহ আব্দুল আযিম হাসানী (আ.) এর মাজারে উপস্থিত হয়ে মহান আল্লাহর একত্ববাদ এবং মহানবী (স.) এর রেসালতের সাক্ষ্য দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : খ্রিষ্টান নারী ‘জাহান’ হযরত আব্দুল আযিম হাসানি (আ.) এর মাজারে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি শিয়া মাযহাবকে নিজের অনুকরণীয় মাযহাব হিসেবে গ্রহণ করেন।
পবিত্র রজব মাসের বরকতময় এক দিনে তিনি হযরত আব্দুল আযিম হাসানী (আ.) এর মাজারে অবস্থিত ধর্মীয় শিক্ষালয়ে উপস্থিত হয়ে মহান প্রতিপালকের একত্ববাদ ও তাঁর রাসূল (স.) এর রেসালতের সাক্ষ্য দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পাশাপাশি তিনি হযরত আমিরুল মু’মিনীন (আ.) কে মহানবী (স.) এর পর তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মেনে নিয়ে শিয়া মাযহাবকে নিজের অনুকরণীয় মাযহাব হিসেবে বেছে নেন।